বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
১. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের কত ভাগ মানুষ ফসল উত্পাদনের সঙ্গে জড়িত—
ক. ৭০ ভাগ খ. ৮০ ভাগ গ. ৯০ ভাগ ঘ. ৯৫ ভাগ
উত্তর: খ. ৮০ ভাগ
২. বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা প্রায় কত ভাগ কৃষি থেকে আসে?
ক. ২০ ভাগ খ. ৫০ ভাগ গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
উত্তর: ক. ২০ ভাগ
৩. ধান আমাদের প্রধান ফসল। আমাদের প্রধান খাদ্য কোনটি?
ক. ধান খ. গম গ. যব ঘ. ভাত
উত্তর: ঘ. ভাত
৪. গমের চাষ কোন সময় করা হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে গ. শীতকালে ঘ. বসন্তকালে
উত্তর: গ. শীতকালে
৫. বাংলাদেশের কোন অঞ্চলে গমের উত্পাদন বেশি হয়?
ক. উত্তর ও দক্ষিণ অঞ্চলে খ. দক্ষিণ ও পূর্ব অঞ্চলে
গ. উত্তর ও পশ্চিম অঞ্চলে ঘ. উত্তর ও পূর্ব অঞ্চলে
উত্তর: গ. উত্তর ও পশ্চিম অঞ্চলে
৬. দেশের চাহিদা পূরণের জন্য ডাল কেন বিদেশ থেকে আমদানি করতে হয়?
ক. বীজের অভাব
খ. চাহিদার চেয়ে কম উত্পাদন
গ. ডালের উত্পাদনে অনুপযুক্ত মাটি
ঘ. কৃষকদের আগ্রহের অভাব
উত্তর: খ. চাহিদার চেয়ে কম উত্পাদন
৭. কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উত্পাদন হয়?
ক. ধান খ. পাট গ. গম ঘ. ডাল
উত্তর: ক. ধান
৮. কোন কৃষিপণ্য সবচেয়ে বেশি আমদানি করতে হয়?
ক. পাট খ. ধান গ. গম ঘ. ডাল
উত্তর: ঘ. ডাল
৯. আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি?
ক. ধান খ. গম গ. ডাল ঘ. ভুট্টা
উত্তর: ক. ধান
১০. কোন মাটি আলু চাষের উপযোগী?
ক. এঁটেল মাটি খ. কাদামাটি
গ. দোআঁঁশ মাটি ঘ. উর্বর দোআঁঁশ ও বেলে মাটি
উত্তর: ঘ. উর্বর দোআঁঁশ ও বেলেমাটি
১১. খাবারে আমরা কেন মসলা ব্যবহার করি?
ক. খাবারে রঙের জন্য খ. খাবারকে সুস্বাদু করতে
গ. তাড়াতাড়ি রান্না করতে ঘ. ভিটামিন যুক্ত করতে
উত্তর খ. খাবারকে সুস্বাদু করতে
১২. আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি?
ক. তুলা খ. চা গ. তৈলবীজ ঘ. পাট
উত্তর: ঘ. পাট
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা