প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ ইংরেজি  বাংলা  বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষিপ্ত উত্তর

প্রিয়পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে অনেক মানুষ তেমন কোনো অবদান রাখতে পারছে না কেন?

উত্তর: বাংলাদেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসেবা না পাওয়ার কারণে স্বাস্থ্যহীন থাকে। ফলে তারা যথাযথ উপার্জন করতে পারে না। এতে আমাদের অর্থনীতিতে তারা তেমন কোনো অবদান রাখতে পারছে না।

প্রশ্ন: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ লেখো।

উত্তর: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ হলো- ক. বৃক্ষনিধন

খ. অপরিকল্পিত নগরী।

প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে।

প্রশ্ন: জলবায়ু বলতে কী বোঝায়?

উত্তর: কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই

জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থা।

প্রশ্ন: কী কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে?

উত্তর: প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে।

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের অন্যতম মানবসৃষ্ট দূষণ কী কী?

উত্তর: জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প কারখানার ও যানবাহনের ধোঁয়া।

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী কী ঘটছে?

উত্তর: বাংলাদেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ভয়াবহ বন্যাসহ ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। মাটির লবণাক্ততা বেড়ে গাছপালা, ফসলাদি ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী হয়?

উত্তর: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে। অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অবস্থা কী হতে পারে?

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জেনে রাখো

বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে, কিছুই জানি না।

রবীন্দ্রনাথ ঠাকুর

নোবেল পুরস্কার বিজয়ী কবি

জন্ম ১৮৬১, মৃত্যু ১৯৪১