প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সমাজের বিভিন্ন সম্পদ তুমি কী করবে?
উত্তর: সমাজের বিভিন্ন সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি
সংরক্ষণ করব।
প্রশ্ন: অপরিচিত লোকদের দেওয়া কোনো খাবার তুমি খাবে কী?
উত্তর: আমি অপরিচিতি লোকদের দেওয়া কিছু খাব না।
প্রশ্ন: কোন ধরনের মানুষদের সাহায্যের প্রয়োজন হয়?
উত্তর: বয়স্ক মানুষদের সাহায্যের প্রয়োজন হয়।
প্রশ্ন: কোন জিনিসপত্র সাবধানে ব্যবহার করা উচিত?
উত্তর: ছুরি, কাঁচিজাতীয় জিনিসপত্র সাবধানে ব্যবহার করা উচিত।
প্রশ্ন: কীভাবে বৈদ্যুতিক তার ধরা বা স্পর্শ করা উচিত নয়?
উত্তর: খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা উচিত নয়।
প্রশ্ন: কোন জিনিস ব্যবহারের পর বন্ধ রাখা উচিত?
উত্তর: গ্যাসের চুলা ও বিদ্যুত্ ব্যবহারের পর বন্ধ রাখা উচিত।
প্রশ্ন: বাড়িতে কী রাখা দরকার?
উত্তর: বাড়িতে প্রাথমিক চিকিত্সার বাক্স রাখা দরকার।
প্রশ্ন: আগুন ব্যবহারে কী করা উচিত?
উত্তর: আগুন ব্যবহারে সতর্ক থাকা উচিত।
প্রশ্ন: কাদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে?
উত্তর: অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে।
প্রশ্ন: ঘরের বাইরে নিরাপদ থাকার দুটি উপায় লেখো।
উত্তর: ঘরের বাইরে নিরাপদ থাকার দুটি উপায় হলো: ১. দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা ২. রাস্তায় খেলাধুলা না করা।
প্রশ্ন: রাস্তা পারাপারে কী ব্যবহার করবে?
উত্তর: রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করব।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা