২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১। শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
ক. বর্গ খ. গোত্র গ. গণ ঘ. প্রজাতি
২। বর্তমানে আবিষ্কৃত প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ক. ১০ লাখ খ. ১৫ লাখ গ. ২০ লাখ ঘ. ২৫ লাখ
৩। শ্রেণিবিন্যাসের জনক কে?
ক. জন রে খ. থিওফ্রাস্টাস গ. অ্যারিস্টটল ঘ. ক্যারোলাস লিনিয়াস
৪। অ্যানিম্যালিয়া জগেক কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
ক. সাতটি খ. আটটি গ. নয়টি ঘ. দশটি
৫। কোন পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত?
ক. নিডারিয়া খ. পরিফেরা গ. নেমাটোডা ঘ. ম্যানেলিড
৬। কোনটির শিখা কোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে?
ক. ফিতা কৃমি খ. কেঁচো কৃমি
গ. আরশোলা ঘ. ফাইলেরিয়া কৃমি
৭। কোনটি Mollusca পর্বের প্রাণী?
ক. কাঁকড়া খ. জোঁক গ. ঝিনুক ঘ. তারা মাছ
৮। স্কাইফা ও হাইড্রা উভয়ই—
i. বহুকোষী ii. সর্বত্র দেখা যায়
iii. সুগঠিত তন্ত্রবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
৯। কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?
ক. অ্যানেলিডা খ. আর্থ্রোপোডা
গ. মলাস্কা ঘ. একাইনোডারমাটা
১০। কোনটিতে হিমোসিল উপস্থিত?
ক. কেঁচো খ. জোঁক গ. আরশোলা ঘ. তারা মাছ
১১। কোন পর্বের প্রাণীর পানি সংবহনতন্ত্র থাকে?
ক. নেমাটোডা খ. আর্থ্রোপোডা
গ. মলাস্কা ঘ. একাইনোডারমাটা
১২। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য হলো—
i. এরা উভলিঙ্গ ii. পৌস্টিক নালিসম্পন্ন
iii. শ্বসনতন্ত্র অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক
৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা