ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উদ্বোধন আগামীকাল রোববার

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল রোববার। বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্টিম অলিম্পিয়াডের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রতিযোগিতাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য কৃষ্ণা রানী সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও আইটেসারেক্টের উদ্যোগে দেশব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

সবার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতে (স্টিম) শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ছয়টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট আটটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। https://nationalsteamolympiad এ লিংকে লগইন করে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা ও নিবন্ধন করা যাবে।