
সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ, তথ্যভিত্তিক ও কার্যকর করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’।
ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকমের যৌথ এই আয়োজনটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে সিএইচএস এডুকেশন লিমিটেড। ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক পিএলসি। আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে পোলার আইসক্রিম।
‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যত স্লোগানে’ ২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হওয়া ফেয়ারটি চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত।
১০ দিনের অনলাইন ফেয়ারের পাশাপাশি থাকছে এক দিনের অফলাইন আয়োজনও। কাল শনিবার (২ মে) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে দিনব্যাপী আয়োজিত ফেয়ারে অংশ নিচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো। সেগুলোর মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং হেইলিবেরি ভালুকা ইত্যাদি।
অফলাইন ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ জানতে পারবেন অভিভাবক ও দর্শনার্থীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেয়ারে প্রবেশ সবার জন্য উম্মুক্ত থাকবে।
এক ছাদের নিচে থাকছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্টল। সংশ্লিষ্ট স্কুল প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে কারিকুলাম, সুযোগ–সুবিধাসহ ভর্তিবিষয়ক সব প্রয়োজনীয় তথ্য জানা যাবে। ফেয়ারে আসা শিশুদের জন্য ‘গেমিং জোনে’ দিনব্যাপী থাকবে নানা বিনোদনমূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম। বিকেলে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশ্নোত্তর সেশন। যেখানে ফেয়ারে আসা অভিভাবক ও দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আয়োজক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি অফলাইন ফেয়ারের ভেন্যুতেও রয়েছে সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে। ফেয়ার শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে র্যাফল ড্র। বিজয়ী তিন জনের জন্য রয়েছে ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত। অ্যাডমিশনটির ফেয়ারটির লক্ষ্য হলো অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা দেশের সেরা ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে পারবেন এবং সন্তানের ভর্তির জন্য স্কুল নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।