২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে দ্বৈত ভর্তি হয়েছেন, সেসব শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০ মে তারিখের মধ্যে শিক্ষার্থীদের ‘দ্বৈত ভর্তি’ বাতিল করতে জরুরি নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দরকারি তথ্য
১. সংযুক্ত তালিকা অনুযায়ী তাঁদেরকে শেষবারের মতো ২০ মে ২০২৫ তারিখের মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) এবং প্রফেশনাল/স্নাতক (পাস) ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হলো।
২. তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করবেন না, তাঁদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না এবং তাঁদের উক্ত ভর্তি বাতিল বলে গণ্য হবে। তবে তাঁদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বহাল থাকবে।
৩. দ্বৈত ভর্তির তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করেন যে তিনি তাঁর আগের ভর্তি ইতিমধ্যে বাতিল করেছেন এবং ২০ মে ২০২৫ তারিখ পর্যন্ত যেসব শিক্ষার্থীরা ভর্তি বাতিল করবেন, তাঁদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ফরমসহ আগের ভর্তি বাতিলের প্রমাণ (‘ভর্তি বাতিলপূর্বক মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতি’পত্রের কপি ও রেজিস্ট্রেশন কার্ড) সংশ্লিষ্ট দপ্তরে ২২ মে ২০২৫ তারিখের মধ্যে পাঠাতে হবে। উল্লেখ্য, যেসব শিক্ষার্থী এর আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন, সেসব শিক্ষার্থীদের নতুন করে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: http://app11.nu.edu.bd