
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের এক্সিকিউটিভ এমবিএতে আবেদন করতে চাইলে যেকোনো বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-২.৫ এবং দ্বিতীয় শ্রেণিতে পাস হতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।
৪৮ ক্রেডিটের এমবিএ শেষ হবে ১৮ মাসে। আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা। অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে fbs-du.com/admission লিংকে।
আবেদনের শেষ দিন ১৬ নভেম্বর। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৯-২৩ নভেম্বরের মধ্য।
২৪ নভেম্বর, সকাল ১০টা। বিস্তারিত তথ্যের জন্য www.fbs-du.com/admission ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে।