চিকিৎসক
চিকিৎসক

বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু

২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। আজ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের স্ব–অর্থায়নে ভর্তির জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়ন সাপেক্ষে কলেজভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রার্থীদের ২৫ থেকে ৩১ মার্চ অফিস চলাকালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থীদের অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে বদলির সুযোগ থাকবে। অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদনের সময়সীমা ২৯ মার্চ বিকেল পাঁচটা থেকে ৩১ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।

কলেজভিত্তিক নির্বাচিত স্ব–অর্থায়নে ভর্তি–ইচ্ছুক দেশি প্রার্থীদের তালিকা ও ভর্তিসংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলো থেকে জানা যাবে।

অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সব মূল সনদ যাচাই করে অবশ্যই জমা রাখবে। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিক্যাল বোর্ড ভর্তির আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে। উল্লিখিত নিয়মাবলি সম্পাদনের পর যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। ভর্তি–পরবর্তী সময়ে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী নিয়মানুযায়ী কোনো মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলোয় আসন বরাদ্দ পেলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল সনদ শিক্ষার্থীকে ফেরত প্রদান করবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় দলিলাদি—

(ক) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
(খ) শিক্ষার্থীর বর্ণিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি।
(গ) এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
(ঘ) এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।
(ঙ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদ বা প্রশংসাপত্র।
(চ) ‘এ’ লেভেল বা ‘ও’ লেভেল পরীক্ষায় পাসকৃত প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণপত্র।
(ছ) নাগরিকত্বের সনদ বা জন্মনিবন্ধন সনদের কপি।

আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

অনলাইনে পাওয়া আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে বেসরকারি–মেডিকেল–কলেজডেন্টাল–কলেজইউনিটসমূহে–শিক্ষার্থী–ভর্তি–সংক্রান্ত–বিজ্ঞপ্তি–6py0ij–69c371dd4e6074befaa5b278