
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিতে শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম চলছে। শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তথ্য দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে বিষয়ের তালিকা দেখতে হবে শিক্ষার্থীদের।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় প্রকাশিত শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য অল্প কিছু বিষয়ভিত্তিক কোড-এ গরমিল থাকায় সংশোধনপূর্বক আবার প্রকাশ করা হয়েছে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সবাইকে পুনরায় ‘সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়গুলোর’ তালিকা ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে।