
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৬-এর ফল সেমিস্টারে পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং, এমইউআরপি ও এমএসসি কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি/এমফিল/ এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিং/এমইউআরপি/এমএসসি প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শেষ ২৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ৩০ সেপ্টেম্বর
ভর্তি পরীক্ষা: নিজ নিজ বিভাগ কর্তৃক ৩ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।
ফলাফল প্রকাশ: ৪ অক্টোবর
ক্লাস শুরু ২৪ অক্টোবর
* প্রকৌশল বিভাগে এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ–৫-এর মধ্যে ৩ দশমিক ৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ–৪-এর মধ্যে ২ দশমিক ৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ–৪–এর মধ্যে ৩ পেয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
* ইউআরপি, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে এমইউআরপি/এমএসসিতে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ–৫-এর মধ্যে ৩ দশমিক ৫ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (সম্মান) বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৭৫ পেতে হবে।
* গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে এমফিল কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ–৫-এর মধ্যে ৩ দশমিক ৫ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (সম্মান) বা সমতুল্য এবং এমএসসি বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ–৪-এর মধ্যে ২ দশমিক ৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ–৪-এর মধ্যে ৩ পেয়ে এমএসসি (সশস্ত্র ৬ মাসমেয়াদি/৩ সেমিস্টার)/এমফিল বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
* দরখাস্তের সঙ্গে SSL সার্ভিসের মাধ্যমে ১,০০০ টাকা পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে Online-এর মাধ্যমে ভর্তি ফরম পূরণ করে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সব পরীক্ষার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং সিলেবাস/কারিকুলামের সত্যায়িত ফটোকপি ওয়েবসাইট লিংকে জমা দিতে হবে, তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাসকৃত শিক্ষার্থীদের সিলেবাস/কারিকুলামের ফটোকপি জমা দিতে হবে না।
সব বিভাগে নির্বাচিত প্রার্থীকে (স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বলে গণ্য হলে) নির্ধারিত ভর্তি ফি ২০ হাজার ৫০০ টাকা প্রদানপূর্বক ১১ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং শিক্ষা শাখায় কাগজপত্রাদি জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রার্থী এর আগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির সময় ভর্তি বাতিলের সনদপত্র জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের সম্মতিক্রমে খণ্ডকালীন ছাত্র হিসেবে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
চাকরিরত পিএইচডি প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ১ বছরের ছুটি নিতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে পাসকৃত ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো প্রযোজ্য হবে:
(ক) বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক অনুমোদিত হতে হবে।
(খ) রুয়েটের সঙ্গে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং ক্রেডিট সামঞ্জস্যপূর্ণ হতে হবে।