ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এসিবিএ প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো ডিসিপ্লিনে অন্তত দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর ডিগ্রি অথবা সিজিপিএ–২ থাকতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এসিবিএ প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো ডিসিপ্লিনে অন্তত দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর ডিগ্রি অথবা সিজিপিএ–২ থাকতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ: অ্যাডভান্স সার্টিফিকেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম, লাগবে সিজিপিএ-২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে নিয়মিত প্রোগ্রাম হিসেবে অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম (এসিবিএ) ২২তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। তিন সপ্তাহ মেয়াদি সাতটি মডিউলের এই প্রোগ্রাম বিজনেস এক্সিকিউটিভ ও ম্যানেজারদের জন্য বিশেষভাবে উপযোগী।

মডিউলগুলো হলো

মডিউল-১: উদীয়মান পরিবেশে মার্কেটিং;

মডিউল-২: সিদ্ধান্ত চিহ্নিতকরণের জন্য হিসাবরক্ষণ;

মডিউল-৩: যোগাযোগ ব্যবস্থাপনা;

মডিউল-৪: উত্কর্ষতা অর্জনে এইচআর ব্যবস্থাপনা;

মডিউল-৫: ব্যবস্থাপকীয় অর্থায়ন;

মডিউল-৬. সরবরাহশৃঙ্খল ও প্রকল্প ব্যবস্থাপনা;

মডিউল-৭: কৌশলগত পরিকল্পনা ও লিডারশিপ।

ভর্তির যোগ্যতা

  • যেকোনো ডিসিপ্লিনে অন্তত দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর ডিগ্রি অথবা সিজিপিএ–২ (৪–এর মধ্যে)।

  • এ ছাড়া প্রার্থীর যেকোনো প্রখ্যাত প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

তিন সপ্তাহ মেয়াদি সাতটি মডিউলের অ্যাডভান্স সার্টিফিকেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামটি বিজনেস এক্সিকিউটিভ ও ম্যানেজারদের জন্য বিশেষভাবে উপযোগী

ক্লাসের বিস্তারিত

১. সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার ক্লাস হবে।

২. মোট ছয় মাসের মধ্যে কোর্স শেষ করা হবে।

৩. ক্লাস শুরুর তারিখ: ২ জানুয়ারি ২০২৬।

ক্লাসের সময়

শুক্রবার ক্লাসের সময়: সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ মিনিট, বেলা ২:১৫ থেকে বিকেল ৫:১৫ মিনিট।

শনিবার ক্লাসের সময়: সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ মিনিট, বেলা ২ থেকে বিকেল ৫টা।

আবেদনের প্রক্রিয়া

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫। যোগ্য প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কেবল বাছাই করা প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।

দরকারি তথ্য

প্রতিটি মডিউলের জন্য প্রার্থীদের নিয়মিত অ্যাসেসমেন্ট করা হবে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমপক্ষে ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। সমাপ্তির পর অংশগ্রহণকারীদের ইনস্টিটিউট সার্টিফিকেট প্রদান করবে।

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট