ঢাবি ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে গাড়ি পার্কিং–সংক্রান্ত নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে গাড়ি পার্কিং–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পরীক্ষার দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলো গাড়ি পার্কিং না করে শুধু বিশ্ববিদ্যালয়ের মহসীন হল খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং বাংলা একাডেমির সামনে সোহরাওয়ার্দী উদ্যানে পার্কিং করার জন্য আজ ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ মে শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১২ মে শুক্রবার এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১৩ মে শনিবার অনুষ্ঠিত হবে।