ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপ শেষেও ফাঁকা ৭০৪ আসন, সশরীর উপস্থিত হয়ে আবেদনের ডাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় ধাপের ভর্তিপ্রক্রিয়া শেষে এখনো ৭০৪টি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব শূন্য আসন পূরণে অপেক্ষমাণ তালিকায় থাকা আগ্রহী শিক্ষার্থীদের ৩০ মার্চ সশরীর উপস্থিত হয়ে আবেদন করার আহ্বান জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩০ মার্চ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত ফরমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে যারা ইতোপূর্বে মেধাতালিকা থেকে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হননি তাদের নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে আবেদন না করলে পরবর্তী ধাপে আর বিবেচনা করা হবে না। এতে আরও বলা হয়, ভর্তি বাতিলসহ অন্যান্য কারণে শূন্য আসনের সংখ্যা পরিবর্তিত হতে পারে।’

প্রকাশিত তালিকা অনুযায়ী, এ ইউনিটে ২৭৩টি, বি ইউনিটে ৯৩, ডি ইউনিটে ৭৪ এবং ই ইউনিটে ৭৭টি আসন শূন্য রয়েছে। এ ছাড়া সি ইউনিটের বিভিন্ন প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি আসন খালি রয়েছে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ বা এ ইউনিটে, যেখানে শূন্য আসনের সংখ্যা ২৭৩। এ ছাড়া কলা ও মানবিক অনুষদভুক্ত সি ইউনিটে ১৭৩টি, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে ৯৩, বিজনেস স্টাডিজ অনুষদ বা ই ইউনিটে ৭৭ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে ৭৪টি আসন খালি রয়েছে। আইবিএ-জেইউ-তে ১১টি এবং নাটক ও চারুকলা বিভাগেও ১টি আসন ফাঁকা রয়েছে। সব মিলিয়ে ছাত্রদের জন্য ৩৯৮টি এবং ছাত্রীদের জন্য ৩০৬টি আসন ফাঁকা রয়েছে।

ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগীয় পছন্দক্রম অনুযায়ী খুব দ্রুতই পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ণ তালিকা দেখুন এখানে