বিএসএমএমইউতে নার্সিংয়ে পড়াশোনা, আবেদন ৯ মে পর্যন্ত

বিএসএমএমইউ
ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪ (চার) বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদ। আবেদন করা যাবে ৯ মে পর্যন্ত।

আবেদনের যোগ্যাতা

এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ ও ২০২০ সালে ও এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

*এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষাগুলোর জিপিএর যোগফল ন্যূনতম ৭ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩–এর কম হলে চলবে না। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ–৩ থাকতে হবে।

*প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। কোর্স চলাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। কোর্সের যেকোনো পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে।

বয়সসীমা

চলতি বছরের ৯ এপ্রিলে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ২২ বছর হতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

পরীক্ষা কবে
আগামী ২৬ মে সকাল ১০টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষার ফলাফল ২৬ মে ২০২৩, বিকেল ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bsmmu.edu.bd) প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষা ৩১ মে সকাল ৯টায় গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ, একাডেমিক ভবন, বিএসএমএমইউ, পরিবাগ, ঢাকায় হবে।
**বিস্তারিত জানতে (https://bsmmu.edu.bd) ক্লিক করুন এখানে।