দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকার দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের এ প্রশিক্ষণ দেবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। তিন মাসের প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ পরিচালনা করছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আগামী ১ অক্টোবর ২০২৬ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস চলবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। অনলাইনে আবেদনের লিংক https://e-laeltd.com/64-student-reg-jubo। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
১. প্রশিক্ষণের সময়: ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
২. প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস।
৩. প্রশিক্ষণের সময়: মোট ৬০০ ঘণ্টা ক্লাস।
১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।
৩. কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।
১.
অনলাইনে আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে।
২.
১৯ সেপ্টেম্বর ২০২৬ লিখিত পরীক্ষা
৩.
২০ সেপ্টেম্বর ২০২৬ মৌখিক পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসে জানানো হবে।
৪.
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এসএমএসেও প্রার্থীকে জানানো হবে।
সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে প্রার্থীদের। বৈধ আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএসে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে প্রার্থীদের।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।