
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি শ্রেণিতে ভর্তি শুরু ৮ ফেব্রুয়ারি থেকে। বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ২৯ মার্চ পর্যন্ত। ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা ভর্তির নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে ভর্তি হতে পারবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তিসংক্রান্ত সময়সূচি—
ক. বিলম্ব ফি ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসায় ভর্তি: ৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত
খ. ‘বিলম্ব ফি’ ছাড়া ভর্তিকৃত ছাত্রছাত্রীদের থেকে আদায়কৃত ফি ৩০ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পেমেন্ট স্লিপ ডাউনলোডপূর্বক পেমেন্ট স্লিপে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
গ. বিলম্ব ফিসহ ভর্তি: ৩০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।
ঘ. বিলম্ব ফিসহ ভর্তিকৃত ছাত্রছাত্রীদের থেকে আদায়কৃত ফি ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পেমেন্ট স্লিপ ডাউনলোডপূর্বক পেমেন্ট স্লিপে উল্লেখিত সময়ের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা প্রদান করতে হবে।
ঙ. অনলাইন রেজিস্ট্রেশন: ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ মার্চ থেকে ২৮ এপ্রিলের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে Final Submit দিতে হবে।
ভর্তির যোগ্যতা—
১. ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক (পাস) তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা ২০২৩ ও ২০২৪-এ নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি শ্রেণিতে প্রথম পর্বে ভর্তি হতে পারবেন।
২. ফাজিল স্নাতক (অনার্স) ও কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স এক বছর মেয়াদি ডিগ্রি অর্জনকারী একজন ছাত্রছাত্রী পরে নিয়মিত ছাত্রছাত্রী হিসেবে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি শ্রেণিতে প্রথম পর্বে ভর্তি হতে পারবেন।
৩. ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষা-২০২২ ও ২০২৩ এ নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি শ্রেণিতে প্রথম পর্বে অন্য যেকোনো বিষয়ে নিয়মিত ছাত্রছাত্রী হিসেবে প্রথম পর্বে ভর্তি হতে পারবেন।