আনোয়ার গার্লস কলেজে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর

ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ সরকারি নীতিমালা অনুযায়ী আগামী ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শূন্য আসনে প্রভাতি ও দিবা শাখায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

যে শ্রেণিতে ভর্তি করা হবে—

  • প্রভাতি শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।

  • দিবা শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।

শিক্ষার্থীর বয়সসীমা—

১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছরের ঊর্ধ্বে এবং ৫ বছরের নিচে (জন্মতারিখ ১ জানুয়ারি ২০২২ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ) এর মধ্যে থাকতে হবে।

ক্যাটাগরি—

ক. সামরিক বাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত) এবং প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত (কর্মরত কর্মকর্তা ও কর্মচারী)।

খ. বেসামরিক ও অন্য ব্যক্তিদের সন্তান।

অনলাইনে আবেদন ও প্রবেশপত্র—

অনলাইনে আবেদন www.sagc.edu.bd ওয়েবসাইটে Nursery Admission–এ ক্লিক করে ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত নার্সারি ভর্তির জন্য আবেদন করা যাবে। আবেদন করা শিক্ষার্থীর প্রবেশপত্র সংরক্ষণ করে রাখতে হবে।

আবেদনপত্রের মূল্যতালিকা—

ফরমের মূল্য, সেবাদানকারী প্রতিষ্ঠানের চার্জ (ব্যাংক ও অনলাইন চার্জ)সহ ৩০০ টাকা এবং ৩০ টাকা, মোট মূল্য = ৩৩০ টাকা।

সাক্ষাৎকারের তারিখ—

২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৬ তারিখ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর প্রবেশপত্র, জন্মনিবন্ধন, ক্যাটাগরিসহ সব তথ্যের সত্যতা যাচাই–বাছাইয়ের লক্ষ্যে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের সময় মা–বাবা শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত থাকবেন। একজন শিক্ষার্থী প্রভাতি ও দিবা উভয় শিফটে আবেদন করতে পারবে। উভয় শিফটে আবেদন করা শিক্ষার্থীদের একবারই সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

লটারির তারিখ ও সময়সূচি—

৮, ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ অনলাইনে অনুষ্ঠিত হবে। লটারির প্রক্রিয়া ও সময় পরবর্তী সময় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তির তারিখ ও সময়সূচি—

প্রভাতি (বাংলা ও ইংরেজি মাধ্যম):

১৩ ডিসেম্বর ২০২৬ ও দিবা (বাংলা ও ইংরেজি মাধ্যম): ১৪ ডিসেম্বর ২০২৬।

সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।