ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে
ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ গতকাল রোববার স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম। তিনি অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবা ও নেতৃত্বদানের গুণাবলি অর্জন, বলিষ্ঠ নৈতিক চরিত্র গঠন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. শামছুল হুদা, ডিন আব্বাস আলী খান, অধ্যাপক মাহফুজুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, এ বি এম ইমদাদুল হক খান, অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতেমী প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাসার খানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি