শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

ঈদুল আজহায় সরকারি- বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধন আনা হয়েছে। ঈদুল আজহার ছুটিতে পরিবর্তন আনা হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু ২২ মে (শুক্রবার) থেকে। এ ছুটি শেষ হবে ৬ জুন ২০২৬। তবে সাপ্তাহিক ছুটি বাদে মোট ১০ দিন ছুটি গণনা করা হয়েছে সংশোধিত ছুটিতে। সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১৬ দিন ছুটি থাকবে সরকারি- বেসরকারি কলেজগুলো। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত কলেজের আগের ছুটির তালিকায় ২৪ মে থেকে  জুন পর্যন্ত ছুটি ছিল। নতুন সংশোধিত ছুটির তালিকায় ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত ছুটি।  

এদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে শুরু হয়েছে ছুটি। ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন আর মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৩ দিন বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জির (ছুটির তালিকা) অনুযায়ী, ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরু। কিন্তু এর আগে শুক্র ও শনিবার দুই দিন সপ্তাহিক ছুটি পড়ায় বন্ধের আগে ২১ মে শেষ ক্লাস হয়েছে। এরপর ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছিল।

মন্ত্রণালয় ঘোষিত শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি–বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এতে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অপরদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পাচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।