
অধ্যায় ৬
২৬. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটি?
ক. জনসমষ্টি খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সার্বভৌমত্ব ঘ. সরকার
২৭. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক. সামাজিকীকরণ খ. সামাজিক পরিবর্তন
গ. বিচার ঘ. নির্বাচন
২৮. রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়।—উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার খ. এরিস্টটল
গ. হল্যান্ড ঘ. ম্যাকাইভার
২৯. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. প্লেটো
খ. আর এম ম্যাকাইভার
গ. অ্যারিস্টটল
ঘ. অধ্যাপক গার্নার
৩০. ‘ক’ একটি রাজনৈতিক সংগঠন। এটা ছাড়া মানুষ তার জাতীয়তার পরিচয় দিতে পারে না। এখানে কোন সংগঠনের কথা বলা হয়েছে?
ক. সমাজ খ. রাষ্ট্র
গ. পরিবার ঘ. সংঘ
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২৬. গ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. খ