‘জুলাই উইমেনস ডে’ উদ্যাপন উপলক্ষে আজ সোমবার (১৪ জুলাই) সান্ধ্যকালীন ক্লাস ও আগামীকাল মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। গতকাল রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেনস ডে উদ্যাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে ১৪ জুলাই বিকেল পাঁচটা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।