জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছে। ১৫ মে থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময় জানানো হবে।