গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৭
১. রম্বসের—
i. সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান
ii. সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক
iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?
ক. ট্রাপিজিয়াম খ. রম্বস
গ. আয়ত ঘ. সামান্তরিক
৩. একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আঁকা যায়—
i. সুষম ত্রিভুজ ii. বর্গ
iii. রম্বস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ∆ABC সমকোণী ত্রিভুজ হবে, যদি এর বাহুগুলোর পরিমাপ হয়—
i. 5, 12, 13 একক ii. 6, 8, 10 একক
iii. 14, 16, 20 একক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের
উত্তর দাও।
∆ABC–এর মধ্যমা তিনটি AM, NB ও CR পরস্পর O বিন্দুতে ছেদ করেছে।
৫. ∠AOB = কত?
ক. 45° খ. 90°
গ. 90° ঘ. 120°
৬. ∠MOC+∠NAM = কত?
ক. ∠ABC খ. ∠MON
গ. ∠CAO ঘ. ∠AMB
নিচের তথ্যের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে ∠x=50°
ও ∠y =50° এবং দুইটি বাহু যথাক্রমে 9 সেমি
ও 7 সেমি।
৭. ত্রিভুজের অপর কোণটি কত হবে?
ক. 100° খ. 80°
গ. 70° ঘ. 50°
৮. নিচের কোনটি ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য হতে পারে?
ক. 1 খ. 2
গ. 8 ঘ. 16
৯. সামান্তরিকের সন্নিহিত দুই কোণের সমষ্টি কত?
ক. 360° খ. 180°
গ. 120° ঘ. 90°
১০. নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন?
ক. 5 খ. 4
গ. 3 ঘ. 2
১১. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিন গুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
ক. 3 গুণ খ. 6 গুণ
গ. 8 গুণ ঘ. 9 গুণ
১২. কোন চতুর্ভুজের কোণগুলোর অনুপাত
4: 5: 10: 11 কোণগুলো—
ক. 36°, 60°, 108°, 156° খ. 48°, 60°, 120°, 132°
গ. 52°, 60°, 122°, 126° ঘ. 60°, 60°, 120°, 120°
১৩. শুধু পরিসীমা থাকলে নিচের কোনটি
আঁকা সম্ভব?
ক. রম্বস খ. ট্রাপিজিয়াম
গ. বর্গ ঘ. আয়তক্ষেত্র
১৪. পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন নিচের কোনটি আঁকতে?
ক. বর্গ খ. রম্বস
গ. আয়তক্ষেত্র ঘ. সামান্তরিক
১৫. স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ
স্থূলকোণ?
ক. ১িট খ. ২িট
গ. ৩টি ঘ. কোনোটিই নয়
১৬. ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর নাম কী?
ক. মধ্যবিন্দু খ. ভারকেন্দ্র
গ. বহিঃকেন্দ্র ঘ. লম্ববিন্দু
১৭. একটি রম্বস অঙ্কনের ক্ষেত্রে কয়টি উপাত্তের প্রয়োজন?
ক. ১িট খ. ২টি
গ. ৩টি ঘ. ৫টি
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা