এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র: ৫০টি শুদ্ধ উচ্চারণ সংগ্রহ করে রাখো

বাংলা ২য় পত্র: শুদ্ধ উচ্চারণ

প্রিয় এইচএসসির পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে ব্যাকরণ অংশের ১ নম্বর প্রশ্নে সূত্রের বিকল্প হিসেবে থাকবে। মোট ৮টি শব্দ দেওয়া থাকবে, তোমাকে যেকোনো ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে।

প্রদত্ত শব্দ              শুদ্ধ উচ্চারণ

১. অধ্যক্ষ =           ওদ্‌ধোক্‌খো

২. গ্রীষ্মকাল =        গ্রিশ্‌শোঁকাল্

৩. চর্যাপদ =          চোর্‌জাপদ্

৪. অকৃতজ্ঞ =         অকৃতগ্‌গোঁ

৫. অতঃপর =         অতোপ্‌পর্

৬. অদ্বিতীয় =        অদ্‌দিতিয়ো

৭. অধ্যাপক =        ওদ্‌ধাপোক্

৮. অনিঃশেষ =       অনিশ্‌শেশ্

প্রদত্ত শব্দ              শুদ্ধ উচ্চারণ

৯. অসীম =           অশিম্

১০. আবৃত্তি =         আবৃত্‌তি

১১. আহ্বান =        আওভান্

১২. জিহ্বা =          জিউ্ভা

১৩. আহ্লাদি =        আল্‌হাদি

১৪. ইতঃপূর্বে =       ইতোপ্‌পুর্‌বে

১৫. উদ্যোগ =        উদ্‌দোগ্

১৬. উদাহরণ =      উদাহরোন্

১৭. ঋগ্বেদ =          রিগ্‌বেদ্

১৮. একাডেমি =     অ্যাকাডেমি

১৯. ঐতিহ্য =         ওই্‌তিজ্‌ঝো

২০. ঐশ্বর্য =          ওই্শ্‌শোর্‌জো

২১. কবিতা =         কোবিতা

২২. ঔপন্যাসিক =   ওউপোন্‌নাশিক্

২৩. চিহ্ন =            চিন্‌হো

২৪. ছাত্র =            ছাত্‌ত্রো

২৫. জয়ধ্বনি =       জয়োদ্‌ধোনি

২৬. জনশ্রুতি =      জনোস্‌স্রুতি

২৭. দক্ষ =             দোক্‌খো

২৮. দীনবন্ধু =        দিনোবোন্‌ধু

২৯. দ্রষ্টব্য =          দ্রোশ্‌টোব্‌বো

প্রদত্ত শব্দ              শুদ্ধ উচ্চারণ

৩০. নদীমাতৃক =    নোদিমাতৃক্

৩১. নিঃশর্ত =        নিশ্শর্‌তো

৩২. পদ্য =            পোদ্‌দো

৩৩. পুনঃপুন =       পুনোপ্‌পুনো

৩৪. প্রায়শ্চিত্ত =      প্রায়োশ্‌চিত্‌তো

৩৫. প্রতিজ্ঞা =       প্রোতিগ্‌গাঁ

৩৬. বিজ্ঞপ্তি =       বিগ্‌গোঁপ্‌তি

৩৭. বিজ্ঞান =        বিগ্‌গ্যাঁন্

৩৮. বিদ্বান =         বিদ্‌দান্

৩৯. বৈসাদৃশ্য =     বোই্শাদ্‌দৃশ্‌শো

৪০. ব্রাহ্মণ =         ব্রাম্‌হোন্

৪১. মর্যাদা =          মোর্‌জাদা

৪২. রাষ্ট্রপতি =       রাশ্‌ট্রোপোতি

৪৩. লক্ষণ =          লোক্‌খান্

৪৪. শ্রাবণ =          স্রাবোন্

৪৫. লক্ষ্মণ  =         লক্‌খোঁন্

৪৬. শ্লেষ্মা =          স্লেশ্শাঁ

৪৭. ষান্মাসিক =      শান্‌মাশিক্

৪৮. স্মর্তব্য =         শঁর্‌তোব্‌বো

৪৯. সংবাদপত্র =    শঙ্‌বাদ্পত্‌ত্রো

৫০. সৌন্দর্য =        শোউন্‌দোর্‌জো।

  • ফারুক আহমেদ আবির, প্রভাষক
    মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা