
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় আজ মঙ্গলবার অনুপস্থিত ছিল ১ হাজার ৬১২ জন শিক্ষার্থী। আজ ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৭৪ জন।
বোর্ডের হিসাবে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ১২৭ কেন্দ্রে এবার পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৬৭৩ জন। এর মধ্যে ১ হাজার ৮৮ জন পরীক্ষায় বসেনি। কক্সবাজারের ৩০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২১ হাজার ৬৮৬ জন, অনুপস্থিত ছিল ২৭৭ জন। রাঙামাটির ২১ কেন্দ্রে পরীক্ষার্থী ৭ হাজার ২৪৯, অনুপস্থিত ৭১ জন। খাগড়াছড়ির ২৩ কেন্দ্রে পরীক্ষার্থী ৮ হাজার ১৮১, অনুপস্থিত ১০৯ জন। বান্দরবানের ১৫ কেন্দ্রে পরীক্ষার্থী ৪ হাজার ৬৯৭, অনুপস্থিত ৬৭ জন। অন্য জেলার তুলনায় চট্টগ্রামে অনুপস্থিতি বেশি। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।