প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ 

বহুনির্বাচনিতে টিক দাও, সঠিক নম্বর পাও

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

১. উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে প্রকৃতি থেকে কোনটি গ্রহণ করে থাকে?

ক. হিলিয়াম খ. কার্বন ডাই–অক্সাইড 

গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন 

২. একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন জীব ও জড় বস্তুর মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে?

ক. পরাগায়ন খ. বাস্তুসংস্থান

গ. সালোকসংশ্লেষণ ঘ. খাদ্যজাল 

৩. উদ্ভিদ খাদ্য তৈরি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য কিসের ওপর নির্ভরশীল? 

ক. অণুজীব খ. প্রাণীর

গ. উদ্ভিদ ঘ. শাপলা 

৪. শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?

ক. খাদ্যজাল খ. বাস্তুতন্ত্র 

গ. খাদ্যশৃঙ্খল ঘ. শক্তি রূপান্তর 

৫. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল? 

ক. ঘাসফড়িং→ঘাস→সাপ→ব্যাঙ

খ. ব্যাঙ→ঘাসফড়িং→ঘাস→সাপ

গ. সাপ→ঘাসফড়িং→ঘাস→ব্যাঙ

ঘ. ঘাস→ঘাসফড়িং→ব্যাঙ→সাপ 

৬. একটি পানিভর্তি গ্লাস ফ্রিজে সারা রাত রেখে দেওয়া হলো। পরদিন সকালে দেখা গেল যে গ্লাসের পানি বরফে পরিণত হয়েছে। কেন পানি বরফে পরিণত হলো?

ক. পানি শক্তি অর্জন করেছে খ. পানি আলোকশক্তি শোষণ করেছে

গ. পানি তাপশক্তি শোষণ করেছে ঘ. পানি থেকে তাপশক্তি সরিয়ে নেওয়া হয়েছে 

৭. পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?

ক. অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা খ. মোটরগাড়ি ব্যবহার করা 

গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা ঘ. রিসাইকেল করা 

৮. মানবদেহের কত ভাগ পানি?

ক. ৭০-৮০ খ. ৩০-৪০ 

গ. ৬০-৭০ ঘ. ১০০

৯. শীতের সকালে ঘাসের ওপর জমে থাকা বিন্দু বিন্দু পানি কোথা থেকে আসে? 

ক. নদী খ. বৃষ্টি

গ. নলকূপ ঘ. জলীয় বাষ্প 

১০. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী? 

ক. দূষিত বায়ু খ. দূষিত পানি 

গ. আর্সেনিকযুক্ত পানি ঘ. বাসি খাবার 

১১. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপে পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে?

ক. ২০ মিনিট ফোটাব খ. কাপড় দিয়ে ছাঁকব

গ. পানি থিতাব ঘ. পানির পাত্র ঢেকে রাখব 

১২. জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য পানিকে কত সময় ধরে ফোটাতে হবে?

ক. ১০ মিনিটের বেশি খ. ১৫ মিনিটের বেশি 

গ. ২০ মিনিটের বেশি ঘ. ২৫ মিনিটের বেশি

১৩. পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ কোনটি?

ক. ফিটকিরি খ. জিঙ্ক 

গ. আয়রন ঘ. ট্যালোরিন

১৪. শ্বাস গ্রহণ ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য কোন উপাদানগুলো প্রয়োজন? 

ক. খাবার ও সূর্যের আলো খ. বায়ু ও খাবার

গ. মাটি ও বায়ু ঘ. সূর্যের আলো ও মাটি 

১৫. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান?

ক. অক্সিজেন খ. কার্বন ডাই–অক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প

১৬. ইউরিয়া সারের প্রধান উপাদান কোনটি?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন 

গ. কার্বন ডাই–অক্সাইড ঘ. নাইট্রোজেন 

সঠিক উত্তর

১. খ ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ঘ

মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা