
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ইউনিটে ১ হাজার ৯৭৯ আসনে ভর্তি হওয়ার জন্যে ২৬ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে লগইন করে দেখা যাবে।