এসএসসি ২০২৬। জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৩)—মাইটোসিস কোষ বিভাজন ৫টি পর্যায়ে সম্পন্ন হয়

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–৩

১. ‘অ্যাস্টার–রে’ বিচ্ছুরিত হয় কোন ধাপে?

ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ 

গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ

২. নিউক্লিওলাসের ‘সম্পূর্ণ বিলুপ্তি’ ঘটে কোন ধাপে?

ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ 

গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ

৩. সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে?

ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ 

গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ

৪. নিউক্লিওলাসের ‘পুনরাবির্ভাব’ ঘটে   কোন ধাপে?

ক. মেটাফেজ খ. অ্যানাফেজ 

গ. টেলোফেজ ঘ. সাইটোকাইনেসিস

৫. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

ক. অ্যামাইটোসিস খ. সাইটোকাইনেসিস 

গ. ক্যারিওকাইনেসিস ঘ. ফিউশন

৬.  কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?

ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ 

গ. সাইটোকাইনেসিস ঘ. ইন্টারফেজ

৭. মাইটোসিস কোষ বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?

ক. ৪টি খ. ৫টি 

গ. ৬টি ঘ. ৭টি

৮.  মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় কোনটি?

ক. ইন্টারফেজ খ. প্রোফেজ 

গ. প্রো–মেটাফেজ ঘ. অ্যানাফেজ

৯. ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে?

ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ 

গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ

১০. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় মাইটোসিসের কোন পর্যায়ে?

ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ 

গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ

১১. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের স্পিন্ডল যন্ত্রের তন্তুর সঙ্গে লেগে থাকে, তখন তাকে কী বলে?

ক. ক্রোমোজোমাল তন্তু খ. অ্যাস্টার তন্তু 

গ. স্পিন্ডল তন্তু ঘ. আকর্ষণ তন্তু

১২. স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?

ক. প্রোটিন খ. ফাইব্রাস প্রোটিন 

গ. তন্তুময় প্রোটিন ঘ. অ্যালবুমিন প্রোটিন

সঠিক উত্তর

১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা