
ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?
ক. লোহা ও নিকেল খ. সিলিকন ও অ্যালুমিনিয়াম
গ. সিলিকন ও ম্যাগনেশিয়াম ঘ. অ্যালুমিনিয়াম ও নিকেল
২. সিয়াল ও সিমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কী?
ক. কনরাড বিযুক্তি খ. গুটেনবার্গ বিযুক্তি
গ. সনোরা লাইন ঘ. মোহোবিযুক্তি
৩. অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
ক. কনরাড বিযুক্তি খ. মোহোবিযুক্তি
গ. উইচার্ট বিযুক্তি ঘ. গুটেনবার্গ বিযুক্তি
৪. অশ্মমণ্ডল কোন দুটি স্তরে বিভক্ত?
ক. সিমা ও ক্রোফেসিমা খ. সিয়াল ও সিমা
গ. নিফেসিমা ও সিমা ঘ. নিফেসিমা ও ক্রোফেসিমা
৫. গুরুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে—
i. সিলিকন ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত
গ. সঞ্চয়জাত ঘ. ল্যাকোলিথ
৭. পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. এশিয়া
৮. হিমালয় কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. আগ্নেয়
গ. চ্যুতি স্তূপ ঘ. ক্ষয়জাত
৯. কোনটি ইউরোপের পর্বতমালা?
ক. আল্পস খ. আন্দিজ
গ. রকি ঘ. হিমালয়
১০. জার্মানির ‘ব্ল্যাক ফরেস্ট’ কোন শ্রেণির পর্বত?
ক. সঞ্চয়জাত খ. চ্যুতি স্তূপ
গ. ভঙ্গিল ঘ. ল্যাকোলিথ
১১. চ্যুতি স্তূপ পর্বত হচ্ছে—
i. খাড়া ঢালবিশিষ্ট ii. নরম শিলায় গঠিত
iii. সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. সমুদ্রপৃষ্ঠের মতো একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে কী বলে?
ক. মালভূমি খ. উপত্যকা
গ. সমভূমি ঘ. নিম্নভূমি
১৩. ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল বা ভাঁজ খ. স্তূপ বা চ্যুতি
গ. ল্যাকোলিথ ঘ. সনোরা লাইন
১৪. কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. স্তূপ ঘ. ভঙ্গিল
১৫. ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত?
ক. নুড়ি খ. লাভা
গ. ম্যাগমা ঘ. প্রাবরেখা
১৬. পর্বত সাধারণত কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক. ৪০০ মিটার খ. ৬০০ মিটার
গ. ৫০০ মিটার ঘ. ৬০০-১০০০ মিটার
১৭. কিলিমানজারো পর্বতের শীর্ষ দেশ বরফাবৃত কেন?
ক. অক্ষাংশের জন্য খ. ভূমির ঢালের জন্য
গ. উচ্চতার কারণে ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
১৮. ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল
গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত
১৯. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
২০. পদ্মার উপনদী কোনটি?
ক. মধুমতি খ. গড়াই
গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা
২১. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. পাকিস্তান ঘ. মিয়ানমার
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা