জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, আইবিএ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫ হাজারের বেশি শিক্ষার্থী।

এর আগে গতকাল (১৮ জুন) থেকে আইবিএর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি–যুদ্ধ শুরু হয়েছে।

আইবিএর ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন