বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন
১. কোথায় গোলপাতা পাওয়া যায়?
ক. বঙ্গোপসাগরের তীরে খ. সুন্দরবনে
গ. অস্ট্রেলিয়ায় ঘ. আফ্রিকায়
২. কোন ঋতুতে বিদেশি হাঁস বসবাসের জন্য আসে?
ক. শরত্কালে খ. শীতকালে
গ. হেমন্তকালে ঘ. গ্রীষ্মকালে
৩. কোন হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল?
ক. সপ্তম হিজরি খ. অষ্টম হিজরি
গ. নবম হিজরি ঘ. দশম হিজরি
৪. মানুষ মানুষকে মারার জন্য কী বানাচ্ছে?
ক. লাঠি খ. অস্ত্র
গ. গাড়ি ঘ. মেশিন
৫. জালটি পেয়ে জেলের কেমন অনুভূতি হয়েছিল?
ক. ভয় পেয়েছিল খ. শক্তি পেয়েছিল
গ. সাহস পেয়েছিল ঘ. খুশি হয়েছিল
৬. ‘তিরিক্ষি’ শব্দের অর্থ কী?
ক. শান্ত খ. ধীর-স্থির
গ. নিরুত্তেজ ঘ. বদমেজাজি
৭. ‘স্বদেশ’ কবিতায় ছবিটি কী দিয়ে কেনা নয়?
ক. কড়িতে খ. টাকায়
গ. রুপিতে ঘ. ডলারে
৮. আসল রানি আর নকল রানির মধ্যে পার্থক্য বোঝা গিয়েছিল কীভাবে?
ক. তাদের সৌন্দর্য দেখে খ. তাদের সাজপোশাক দেখে
গ. তাদের পিঠা বানানো আর আলপনা দেখে ঘ. রাজাকে সেবা করার ধরন দেখে
৯. লন্ডন বিশ্ববিদ্যালয় জগদীশচন্দ্র বসুকে কোন ডিগ্রি প্রদান করে?
ক. ডিলিট খ. বিএসসি
গ. নাইট ঘ. ডিএসসি
১০. ‘দুই তীরে’ কবিতায় কচ্ছপেরা কোথায় রৌদ্র পোহায়?
ক. পুকুরপাড়ে খ. খালের পাড়ে
গ. নদীর চরে ঘ. নদীর তীরে
১১. সিংহের গুহায় বনের সব প্রাণী কখন এসে জড়ো হলো?
ক. সকালে খ. দুপুরে
গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
১২. কোথা থেকে দিবারাত্র শিক্ষা লাভ করি?
ক. বাবার কাছ থেকে খ. স্কুল–শিক্ষকের কাছ থেকে
গ. প্রকৃতির কাছ থেকে ঘ. বন্ধুর কাছ থেকে
১৩. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. দর্শন ঘ. ভূগোল
১৪. ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কে লিখেছেন?
ক. সৈয়দ আলী আহসান খ. শামসুর রাহমান
গ. কাজী কাদের নওয়াজ ঘ. কাজী নজরুল ইসলাম
১৫. নবিজি (সা.) কী নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন?
ক. সম্পদ খ. বংশমর্যাদা
গ. ধর্ম ঘ. শিক্ষা
সঠিক উত্তর
১. (খ) সুন্দরবনে; ২. (খ) শীতকালে; ৩. (ঘ) দশম হিজরি; ৪. (খ) অস্ত্র; ৫. (ঘ) খুশি হয়েছিল; ৬. (ঘ) বদমেজাজি; ৭. (ক) কড়িতে; ৮. (গ) তাদের পিঠা বানানো আর আলপনা দেখে; ৯. (গ) নাইট; ১০. (ঘ) নদীর তীরে; ১১. (ঘ) সন্ধ্যায়; ১২. (গ) প্রকৃতির কাছ থেকে; ১৩. (গ) দর্শন; ১৪. (গ) কাজী কাদের নওয়াজ; ১৫. (গ) ধর্ম।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা