ডেন্টালের ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ আজই, ফি ১০০০

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন চলছে। পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে আজ সোমবার (১৫ মে) পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ৯ থেকে ১৫ মের মধ্যে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুনর্নিরীক্ষণ পদ্ধতি

টেলিটকের যেকোনো প্রিপেইড মুঠোফোন থেকে এসএমএস করতে হবে। প্রথম এসএমএস: DGME<Space> RSC<Space> Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space> RSC< Space>1116000)। এরপর একটি PIN নম্বর আসবে মুঠোফোনে।

দ্বিতীয় SMS ফি দেওয়ার জন্য PIN দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC< Space >YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME< Space > RSC< Space >YES< Space > 3699 SMS-2 বার একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।