প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি, যাচাই, অনুমোদনসহ প্রবেশপত্র প্রিন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদানের সময়সূচি। আজ বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো চিঠি থেকে জানা গেছে, বেসরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫–এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ এবং অনুমোদন, পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদান কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি মোতাবেক সম্পন্ন করতে জানানো হয়েছে।
সূচি অনুযায়ী বিদ্যালয় থেকে অনলাইনে আইপিইএমআইএস সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্নকরণ এবং সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইও এবং ইউপিইও বা টিপিইওদের আইডিতে পাঠানো ও অনুমোদনের সময়সীমা ২৪–২৫ মার্চ। এই দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এইউপিইও বা এটিপিইও।
২৬–২৮ মার্চের মধ্যে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন এইউপিইও বা এটিপিইও। পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি করতে হবে ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিলের মধ্যে। এই দায়িত্ব পালন করবেন ইউপিইও বা টিপিইও।
প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ৬ থেকে ১৩ এপ্রিল। এ কাজ করবেন প্রধান শিক্ষক অথবা ইউপিইও বা টিপিইও।