জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ১): সমুদ্র শসা একাইনোডার্মাটা পর্বের প্রাণী

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১

১. নটোকর্ড হলো একটি—

i. নরম অঙ্গ ii. বৃত্তাকার অঙ্গ

iii. অখণ্ডায়িত অঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. শ্রেণিবিন্যাসের প্রথম ধাপ কোনটি?

ক. পর্ব খ. গোত্র

গ. গণ ঘ. জগৎ

৩. নিচের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

ক. কুনোব্যাঙ খ. ইলিশ

গ. টিকটিকি ঘ. কুমির

৪. অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য হলো—

ক. দেহ খণ্ডায়িত খ. উভয় লিঙ্গ

গ. এক লিঙ্গ ঘ. ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়

৫. কোন প্রাণীর হিমোসিল থাকে?

ক. ইলিশ খ. পাবদা

গ. হাঙর ঘ. চিংড়ি

৬. সমুদ্র শসা কোন পর্বের প্রাণী?

ক. পরিফেরা খ. নিডারিয়া 

গ. অ্যানিলিডা ঘ. একাইনোডার্মাটা

৭. জোঁক কোন পর্বের প্রাণী?

ক. পরিফেরা খ. নিডারিয়া 

গ. মলাস্কা ঘ. অ্যানিলিডা

৮. নিডোসাইট কোষ—

i. হাইড্রার এক্টোডার্মে থাকে ii. শিকার ধরার কাজ করে

iii. আত্মরক্ষার কাজে অংশ নেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. গোল কৃমি বাস করে মানুষের—

ক. পাকস্থলীতে খ. অন্ত্রে 

গ. বৃক্কে ঘ. মস্তিষ্কে

১০. স্কাইফা কোন পর্বের প্রাণী?

ক. নেমাটোডা খ. পরিফেরা

গ. প্লাটিহেলমিনথিস ঘ. নিডারিয়া

১১. প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?

ক. অ্যানিলিডা খ. পরিফেরা

গ. আর্থ্রোপোডা ঘ. নিডারিয়া

১২. Obelia কোন পর্বের প্রাণী?

ক. পরিফেরা খ. নিডারিয়া 

গ. একাইনোডার্মাটা ঘ. অ্যানিলিডা

১৩. অদ্যাবধি কত লাখ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?

ক. ১৫ খ. ১৩

গ. ১২ ঘ. ১১

১৪. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি?

ক. প্রজাতি খ. শ্রেণি

গ. বর্গ ঘ. গোত্র

১৫. তারা মাছ কোন পর্বের প্রাণী?

ক. একাইনোডার্মাটা খ. আর্থ্রোপোডা

গ. অ্যানিলিডা ঘ. মলাস্কা

১৬. ফিতাকৃমির দেহ আবৃতকারী উপাদানের নাম কী? 

ক. শিখা কোষ খ. কিউটিকল 

গ. নিডোসাইট ঘ. নেফ্রিডিয়া

সঠিক উত্তর

১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ


মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা