
প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
১. বয়ঃসন্ধিকালে শরীরে কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?
ক. চুল পেকে যাওয়া খ. দ্রুত লম্বা হওয়া
গ. ত্বক মসৃণ হওয়া ঘ. ঘাম কম হওয়া
২. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ক. ১.১ সেকেন্ড খ. ১.২ সেকেন্ড
গ. ১.৩ সেকেন্ড ঘ. ১.৪ সেকেন্ড
৩. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিমি?
ক. ১৩ কোটি খ. ১৫ লাখ
গ. ১৫ কোটি ঘ. ১৩ লাখ
৪. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
ক. প্রায় ৬ মিনিট খ. প্রায় ৭ মিনিট
গ. প্রায় ৮ মিনিট ঘ. প্রায় ৯ মিনিট
৫. আলোর গতিতে চললে ছায়াপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত বছর লাগত?
ক. ১,৩০,০০০ খ. ১,৩,০০০
গ. ১০,৩,০০০ ঘ. ১৩,০০,০০০
৬. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ২৪ দিন খ. ২৮ দিন
গ. ৩৬৫ দিন ঘ. ৭ দিন
৭. নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে কী বলে?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি
গ. পর্যায়বৃত্ত গতি ঘ. সৌর গতি
৮. পৃথিবীতে দিন ও রাত্রি হয়, যখন—
ক. পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরে খ. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
গ. সূর্য নিজ অক্ষের ওপর পাক খায় ঘ. চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে বলে
৯. নিচের কোনটি সঠিক?
ক. চাঁদের নিজস্ব আলো নেই খ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘোরে
১০. জ্বর হলে তাপমাত্রা পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক. ফ্যাদোমিটার খ. সিসমোগ্রাফ
গ. ব্যারোমিটার ঘ. থার্মোমিটার
১১. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক. প্রশ্নকরণ খ. অনুমান
গ. পরীক্ষণ ঘ. পর্যবেক্ষণ
১২. অতি ক্ষুদ্র ও খালি চোখে দেখা যায় না, এমন বস্তু অনুসন্ধানে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়?
ক. দুরবিন খ. মাইক্রোস্কোপ
গ. চশমা ঘ. ক্যামেরা
১৩. জমির ফসলে রাসায়নিক সার ব্যবহার করলে উদ্ভিদের কী হয়?
ক. বৃদ্ধি হয় না খ. উদ্ভিদগুলো পচে যাবে
গ. স্বাস্থ্যকর বৃদ্ধি হবে ঘ. কম ফলন হবে
১৪. কোনটি সবচেয়ে আধুনিক যোগাযোগের প্রযুক্তি?
ক. পোস্টাল ডাক খ. ইন্টারনেট
গ. টেলিফোন ঘ. ফ্যাক্স
১৫. বিশ্বব্যাপী অনেক কম্পিউটারকে যুক্ত করে বিশাল নেটওয়ার্ক তৈরির প্রযুক্তিটির নাম কী?
ক. ইন্টারনেট খ. ফেসবুক
গ. মেইল ঘ. প্রোগ্রাম
১৬. কোনটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়?
ক. কম্পিউটার খ. পেনড্রাইভ
গ. ডিভিডি ঘ. মেমোরি কার্ড
১৭. বাসায় বসে তুমি সহজেই কীভাবে পরীক্ষার ফলাফল পাবে?
ক. ইন্টারনেট ব্যবহার করে খ. পেনড্রাইভ ব্যবহার করে
গ. মেমোরি কার্ড ব্যবহার করে ঘ. মাল্টিমিডিয়া ব্যবহার করে
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. ক
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা