
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিল অটোমেশন বাস্তবায়নের লক্ষ্যে হেল্প ডেস্ক গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তর ১২ জন কর্মকর্তার সমন্বয়ে এই হেল্প সাপোর্ট টিম গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ডিপিই’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, হেল্প ডেস্কের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে যারা আইবাসে ডাটা এন্ট্রির আইডি কীভাবে পাবেন ও কীভাবে কাজ সম্পাদন করা হবে এজন্য এ কমিটি গঠন করা হয়েছে। অনেকসময় অর্থ মন্ত্রণালয়ের আইবাস অফিসে যোগাযোগ করতে সমস্যা হয়। ফোনেও অনকে সময় মন্ত্রণালয়ের কাউকে পাওয়া যায় না। এসব সমস্যা নিরসনেও কাজ করবে এ কমিটি। শুধু তাই নয়, প্রতিটি জেলা উপজেলায় কাজের অগ্রগতি মনিটরিং ও করা হবে এই কমিটির মাধ্যমে।