খুলনা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য এমবিএ, ব্যয় ১ লাখ ৬৫ হাজার টাকা

খুলনা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসনে ২০২২-২৩ সেশনের দ্বিতীয় ব্যাচে দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। ৪৫ শিক্ষার্থী এ প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। আগ্রহীরা ২৫ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। সান্ধ্যকালীন এমবিএতে পড়াশোনার খরচ ১ লাখ ৬৫ হাজার টাকার মতো। ক্লাস চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীর দেশ-বিদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৩/৪/৫ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

  • শিক্ষাজীবনের সব পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ২.৫ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫–এর কম বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

  • প্রার্থীরা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও (যথাযথ কারণে) আবেদন করতে পারবেন, তবে ক্লাস শুরুর দুই মাসের মধ্যে সার্টিফিকেটের মূল কপি অথবা ট্রান্সক্রিপ্ট শিট দাখিল করতে হবে, অন্যথায় ভর্তি বাতিল করা হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

ভর্তি পরীক্ষা মোট ৪০ নম্বরের। English composition and free hand writing-এ ৩০ নম্বর এবং Current Affairs (Business and Economics)-এ ১০ নম্বর। ৪০ নম্বরের মধ্যে পাস নম্বর ১৭। এ ছাড়া এসএসসিতে ১০, এইচএসসিতে ১০, মৌখিক পরীক্ষায় ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের ওপর মেধাতালিকা করা হবে।

আবেদন ফি
প্রার্থীদের ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে।

ভর্তি–সম্পর্কিত তারিখ

  • লিখিত পরীক্ষা: ৩০ জুলাই;

  • মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩১ জুলাই, সকাল ১০টা;

  • নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: আগামী ১ আগস্ট;

  • ভর্তির তারিখ ও সময়: ৩ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত;

  • ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ৬ আগস্ট;

সান্ধ্যকালীন এমবিএতে ভর্তি–সম্পর্কিত আরও তথ্য জানতে চাইলে ক্লিক করতে হবে। অথবা যোগাযোগ করতে পারবেন ব্যবসায় প্রশাসন বিভাগ, কবি জীবনানন্দ দাশ ভবনের (একাডেমিক ভবন-৩) নিচতলা, খুলনা বিশ্ববিদ্যালয়। মুঠোফোন নম্বর: ০১৭৯৮২১৫৩৩৮ (সকাল ১০টা থেকে বিকেল ৪টা) ঠিকানায়।