
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ওই দিন সকাল ৯টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এ সময় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং নবীন শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে এতে যুক্ত থাকবেন।
গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি শুরু হয় ৩০ ডিসেম্বর ২০২৬।