
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড পরিসংখ্যান ও ডেটা সায়েন্সে মাস্টার্সে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রফেশনাল মাস্টার্সে ২০২৩–২৪ সেশনে দ্বিতীয় ব্যাচে সামার প্রোগ্রামে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৪ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
কোর্সের বৈশিষ্ট্য
*বছরে তিন সেমিস্টার;
*ক্লাস: শুক্র ও শনিবার
*কোর্সের মেয়াদ: এক বছর (ভর্তির তারিখ হতে ৩ থেকে ৭ সেমিস্টারে কোর্স সমাপ্ত)।
আবেদনের যোগ্যতা
*স্নাতকে ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ-২.৫ বা দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে;
*যেকোনো বিষয়ে চার বা তিন বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*দুই বছর মেয়াদি বিএসসি/বিকম/বিএসএস (পাস) ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
আবেদন ফি
আবেদন ফি এক হাজার টাকা প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয় ও ধরন
এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা হবে। গণিত ও ইংরেজির ভাষাগত দক্ষতা বিষয়ে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ কবে
*ভর্তি পরীক্ষা আগামী ১১ আগস্ট, শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এ পরীক্ষা হবে।
*ফল প্রকাশ: ১২ আগস্ট
*ভর্তির তারিখ: ১৩ থেকে ৩১ আগস্ট
*ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৮ সেপ্টেম্বর
আবেদনের পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানতে এ ক্লিক করুন।