এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়ল

চিকিৎসক
প্রতীকী ছবি

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস ও এমসিপিএস জুলাই-২০২৩ সেশনের পরীক্ষার রেজিস্ট্রেশন ও অর্থ জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। জুলাই-২০২৩ সেশনের পরীক্ষার রেজিস্ট্রেশন ও অর্থ ১৮ মে পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিপিএসের অধীন এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএস (সাব–স্পেশালিটি) এবং এমসিপিএস পরীক্ষা জুলাই-২০২৩–এর রেজিস্ট্রেশন ও অর্থ জমা দেওয়ার সময় ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।’

নোটিশে আরও বলা হয়েছে, যে পরীক্ষার্থীরা ব্যাংকে পরীক্ষার ফি জমা দিয়েছেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন সফটওয়্যারে ব্যাংকের রসিদ আপলোড করতে পারেননি, তাঁদের ২২ মে বেলা দুইটার মধ্যে প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র সঙ্গে নিয়ে কলেজের পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে। এ জন্য কলেজের অর্থ বিভাগে এক হাজার টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে।