
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইংরেজি ভাষা শিক্ষায় ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ কোর্সের পূর্ণকালীন প্রফেশনাল মাস্টার্সে এক বছরের তিনটি একাডেমিক টার্মে শিক্ষার্থী/শিক্ষক ভর্তিতে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান/পাস) ডিগ্রিধারী অথবা ইংরেজিতে মাস্টার্সধারী শিক্ষক/শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিদেশ থেকে সমমানের ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের ডিগ্রি বা গ্রেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হতে হবে।
এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ–২.৫ বা দ্বিতীয় বিভাগ অথবা বিএ (সম্মান/পাস) মাস্টার্স থাকতে হবে।
ইংরেজিতে ৪ বছর মেয়াদি অনার্স (সম্মান) ডিগ্রি থাকতে হবে, ৩ বছরের অনার্স (সম্মান) ডিগ্রি থাকলে সঙ্গে ১ বছর মেয়াদি মাস্টার্স থাকতে হবে।
ইংরেজিতে বিএ (পাস) ২ বছর মেয়াদি ডিগ্রির সঙ্গে ২ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
৪ বছর মেয়াদি অনার্সের সঙ্গে যেকোনো বিষয়ে ১ বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ডিপ্লোমায় ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ–৩ অথবা আইইএলটিএসে ৬.৫/সিবিটিতে ২১৩ অথবা টোফেলে (আইবিটি) ৮০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
লিখিত পরীক্ষায় ৭৫ নম্বর, ভাইভায় ২৫ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
পরীক্ষার তারিখ ও সময়: ৩১ জুলাই, দুপুর ১২টা।
ভর্তি পরীক্ষার স্থান: আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মৌখিক পরীক্ষা: আগামী ৩ আগস্ট, দুপুর ১২টা।
চূড়ান্ত ফল প্রকাশ: ৮ আগস্ট, দুপুর ১২টা।
ক্লাস শুরু কবে: আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ক্লাস শুরু হবে ভাষা শিক্ষার এই কোর্সের।
ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য পেতে ক্লিক করতে বা ০১৩০৫৫৫৮৪৩৪/০১৮৪৩৩৯৫৮৯১/০১৫৩৭২৭৮৬৬৪ নম্বরে ফোন করতে অথবা যোগাযোগ করতে পারবেন ১২৫ (ক) নম্বর কক্ষ, নিচতলা, আধুনিক ভাষা ইনস্টিটিউট অফিস, কলা ও মানবিকবিদ্যা অফিসে।