যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) বিভিন্ন বিষয়ে র্যাঙ্কিং প্রকাশ করে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ প্রকাশ করতে গিয়ে এ বছর সাইকোলজি বিষয়ে পড়াশোনার বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিষয়ভিত্তিক করা তালিকায় এবার সাইকোলজি বিষয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রকাশ করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক মান ও উৎকৃষ্টতার জন্য যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে শীর্ষ স্থান দেওয়া হয়েছে।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যকারিতা ও মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে এই তালিকা করা হয়। টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৬ সালের এই র্যাঙ্কিংয়ে পৃথিবীর ৬৪টি দেশ ও অঞ্চল থেকে মোট ৬৯৪টি বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিষয়ে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে শিক্ষাদান, গবেষণাপরিবেশ, গবেষণার গুণমান, শিল্প ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মতো ১৮টি নির্ভরযোগ্য কর্মক্ষম সূচক প্রয়োগ করা হয়েছে। সাইকোলজি শাখার র্যাঙ্কিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোই ওপরের সারিতে অবস্থান করছে। বিশেষ করে গবেষণা ও আন্তর্জাতিক কার্যক্রমের কারণেই তাদের এ অবস্থান। যেসব বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি, বিজনেস সাইকোলজি ও অ্যানিমেল সাইকোলজি পড়ানো হয়, সেগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে আলাদা আলাদা মূল্যায়ন করেই র্যাঙ্কিং করা হয়েছে।
টাইমস হায়ার এডুকেশন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগকে বিবিধ দিক থেকে মূল্যায়ন করে। এগুলো হলো—
*শিক্ষাদান
*গবেষণাপরিবেশ
*গবেষণার গুণমান
*শিল্প সম্পর্ক
*আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি
*আন্তর্জাতিক প্রেক্ষাপট
এই সূচকগুলো মিলিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে একটি চূড়ান্ত র্যাঙ্কিং স্কোর দেওয়া হয়।
১০. দ্য ইউনিভার্সিটি অব শিকাগো, আমেরিকা
৯. কিংস কলেজ, লন্ডন, যুক্তরাজ্য
৮. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, আমেরিকা
৭. ইয়েল ইউনিভার্সিটি
৬. ইউসিএল, যুক্তরাজ্য (ইউনিভার্সিটি কলেজ লন্ডন)
৫. হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকা
৪. প্রিন্সটন, আমেরিকা
৩. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, আমেরিকা
২.স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকা
১. ইউনিভার্সিটি অব কেমব্রিজ, যুক্তরাজ্য।