প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভর্তি মেলা

গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ১০ দিনব্যাপী ভর্তি মেলা উদ্বোধন করা হয়
ছবি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়

ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় দিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সামার–২০২৩ সেমিস্টারে ভর্তি মেলা শুরু হয়েছে। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ১০ দিনব্যাপী মেলা চলবে ২৫ জুন পর্যন্ত। মেলায় স্পট অ্যাডমিশন নেওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর স্টার টাওয়ারে মেলা উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মো. নূরুন্নবী মোল্লা, কোষাধ্যক্ষ ইফ্ফাত জাহান ও রেজিস্ট্রার কাজী এ এস এম আরিফ।

ভর্তি মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে ৫০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি থাকছে। এই দুটি পরীক্ষাতে চতুর্থ বিষয় বাদে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্য থাকছে শতভাগ ছাড়।

বিস্তারিত জানতে এডমিশন অফিস অথবা সরাসরি ০১৯৫৮৬৬৫৫০০-০২ নম্বরে কল করুন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট www.primeasia.edu.bd থেকে এ বিষয়ে সব তথ্য জানা যাবে।অনলাইনে ভর্তি হতে এ ঠিকানায় www.admission.primeasia.edu.bd ভিজিট করুন।

আবেদন করা যাবে— বিবিএ, এমবিএ (ইএমবিএ), ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যনেজমেন্ট, ইংরেজি, মাইক্রোবায়োলজি (স্নাতক ও স্নাতকোত্তর), বায়োকেমিস্ট্রি, ফার্মেসি (স্নাতক ও স্নাতকোত্তর), পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এলএলবি বিষয়ে।