ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পোস্টগ্র্যাজুয়েটে ভর্তি, আবেদন শেষ ১৫ জুন

ডুয়েট পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
ছবি: ডুয়েটের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন চলছে। আগ্রহীরা ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

পোস্টগ্র্যাজুয়েশনের সুযোগ থাকছে যেসব বিষয়ে: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং।

আবেদনের বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে