জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় বর্ষের সিলেবাসে ‘কম্প্রিহেনসিভ ইংলিশ Comprehensive English’ নামে ৪ ক্রেডিটের একটি নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সটি সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ কোর্সটি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য কোর্সটি কার্যকর হবে।