৭ বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন এআইবিএসের ফেলোশিপ

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েট স্টুডেন্টস ফেলোশিপ ফর বাংলাদেশ স্টাডিজের ফলাফল ঘোষণা করেছে। আইবিএসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, একজন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ এবং সাতজন গ্রাজুয়েট ফেলোশিপ পেয়েছেন।

প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেক হাসান।

এআইবিএস জানিয়েছে, মোহাম্মদ তারেক হাসান ওরেগন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লামিয়া করিমের সঙ্গে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করবেন। গবেষণার অ্যাজেন্ডা তৈরি, লাইব্রেরি সুবিধাগুলো ব্যবহার, একাডেমিক লেখা ও প্রকাশনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবেন তিনি।

গ্রাজুয়েট ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীরা হলেন—

* সাদিয়া আশরাফি, ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেন
* সামিরা বাশার, টেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিন
* রোবায়েত খন্দকার, টেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিন
* পারভেজ রহমান, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি
* মানিয়া তাহের, উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয়
* সালওয়া হক, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়
* শরীফ ওয়াহাব, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর একটি সংস্থা। ২৮টি বিশ্ববিদ্যালয় এআইবিএসের সদস্য। এআইবিএস ২৫টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। এআইবিএস আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টারের কাউন্সিলের সদস্য।