বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে এমফিল ও পিএইচডিতে ভর্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ২০২৩–২৪ বি সেশনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।

গবেষণার ক্ষেত্রে

*ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং ও মার্কেটিং;

*ইংরেজি, লোকপ্রশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, উন্নয়ন অধ্যয়ন;

*পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ল অ্যান্ড সিকিউরিটি;

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পরিবেশবিজ্ঞান;

*মেডিকেল সায়েন্স ইন দ্য ফিল্ড অব পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন;
এমফিল প্রোগ্রামে আবেদনের শর্ত

*ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা তিন বছরের স্নাতকের সঙ্গে এক বছরের মাস্টার্স অথবা দুই বছরের স্নাতকের সঙ্গে দুই বছরের মাস্টার্স অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রথম শ্রেণি বা জিপিএ–৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

*কলা ও মানবিকের প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর অথবা সিজিপিএ–৪ স্কেলে ন্যূনতম ৩.২৫ পেতে হবে অথবা বিইউপি বা অন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট–গ্র্যাজুয়েট প্রোগ্রামে সিজিপিএ–৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ পেতে হবে;
*শিক্ষকতা বা গবেষণাকর্মে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অথবা সরকারি/বেসরকারি/শায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আধা শায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

পিএইচডি প্রোগ্রামে আবেদনের শর্ত

*বিইউপি বা অন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে করা এমফিল ডিগ্রি থাকতে হবে। এমফিল না থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে তিন বা চার বছরের স্নাতকের সঙ্গে এক বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিইউপির অনুমোদন সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে প্রথমে তাঁদের বিইউপি থেকে এমফিল করতে হবে;
*শিক্ষকতা পেশায় বা গবেষণাকর্মে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকারি/বেসরকারি/শায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আধা শায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে আইএসএসএনসহ গবেষণা–সম্পর্কিত দুটি প্রকাশনা থাকতে হবে;

*এমফিল না করা প্রার্থীদের শিক্ষকতা পেশায় বা গবেষণাকর্মে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকারি/বেসরকারি/শায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আধা শায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*এমফিল না করা প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে এমএস অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

*প্রার্থীদের https://admission.bup.edu.bd/Admission/Candidate/SelectProgramPhd লিংকে প্রবেশ করে এমফিল ও পিএউচডি প্রোগ্রামের আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পূরণ করতে হবে;

*প্রার্থীকে ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখায় ‘সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্স’, বিইউপির অ্যাকাউন্ট নম্বর: ০০২৮০২১০০০৮৯৯৮–এ অফেরতযোগ্য ৬ হাজার টাকা আবেদন ফি জমা দিয়ে ট্রানজেকশন আইডি সংগ্রহ করতে হবে;

*আবেদন ফি জমা দেওয়ার পর ট্রানজেকশন আইডি আবেদনপত্রের ১৭ নম্বর ঘরে ব্যাংকের শাখার নামসহ পূরণ করতে হবে;

*আবেদনপত্রের হার্ডকপি দরকারি সব কাগজপত্রের সঙ্গে যুক্ত করে সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্স (সিএইচএসআর), কক্ষ নম্বর ১২১৪ (১২ তলা), একাডেমিক ব্লক, বিইউপি ঠিকানায় পাঠাবেন;

দরকারি তারিখ

*যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ৩০ আগস্ট;

*মৌখিক পরীক্ষা: ৭ থেকে ২৬ সেপ্টেম্বর;

*চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ: ১২ অক্টোবর;

*চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি ও নিবন্ধন সম্পন্ন: ১৫ থেকে ৩১ অক্টোবর;

*কোর্স শুরু: ১২ জানুয়ারি ২০২৪;
এমফিল ও পিএইচডি–সম্পর্কিত আরও বিস্তারিত জানতে https://bup.edu.bd/system/uploads/notice/file/1216/01._MPhil_and_PhD_Admission_Notice__2023-2024B___1_.pdf ঢুঁ মারতে পারেন আগ্রহীরা।