
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন ডিসিপ্লিনগুলোতে জুলাই ২০২৩ সেশনে পিএইচডি ফেলো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা
১.
সংশ্লিষ্ট/অ্যালাইড বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশের অন্য কোনো সরকারি/পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অথবা অন্য কোনো দেশি/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত হতে হবে)।
২.
প্রার্থীকে কমপক্ষে ১৭ বছর শিক্ষাকাল শেষ করতে হবে।
৩.
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের ইউজিসি কর্তৃক অনুমোদনের প্রমাণপত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রি অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ডিগ্রির একটিতে প্রথম বিভাগ (সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ এবং ৫.০০-এর মধ্যে ৩.৫০) এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ অথবা ৫.০০-এর মধ্যে ৩.৫০) থাকতে হবে।
৪.
কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
৫.
থিসিস ছাড়া স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রথম লেখক হিসেবে কমপক্ষে একটি peer reviewed প্রকাশনা থাকতে হবে।
আবেদনপদ্ধতি
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অফিস/খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আবেদন ফরম নিয়ে যথাযথভাবে পূরণ করে ২ সেট আবেদনপত্র ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অফিসে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।
১.
বাংলাদেশি নাগরিকের জন্য ১০০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। অগ্রণী ব্যাংক লিমিটেড, খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা অনুকূলে এ টাকা ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
২.
বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক লিমিটেড, খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা অনুকূলে ২৫ মার্কিন ডলার মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৩, বিকেল ৪টা পর্যন্ত
বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে