নন–আইটি স্নাতক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্সের রাউন্ড ৭৪–এর আবেদন চলছে
নন–আইটি স্নাতক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্সের রাউন্ড ৭৪–এর আবেদন চলছে

২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ

আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে যেকোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা আইটি (IT) প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পান। নানা প্রতিবন্ধকতায় যাঁরা তথ্যপ্রযুক্তিতে একাডেমিক ডিগ্রি অর্জন করতে পারেন নি তথ্যপ্রযুক্তিতে তাদেরও স্বপ্ন ছোঁয়ার সুযোগ করে দেয় আইএসডিবি–বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ (IsDB-BISEW IT Scholarship) প্রোগ্রাম।

সুদক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে সুনির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি মাসে বিভিন্ন মডিউলের ওপর আলাদাভাবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীর যথাযথ প্রস্তুতির ঘাটতি পাওয়া গেলে তার জন্য অতিরিক্ত সময় পাঠদানের ব্যবস্থা করা হয়। কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা সুদক্ষ তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন।

Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে বর্তমান তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা ও নিজেদের দক্ষতাকে দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে IsDB-BISEW নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।

স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীদেরও সুযোগ।

প্রতিবছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে IT প্রশিক্ষণ সমাপ্ত করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তাঁরা নিয়োজিত আছেন দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং অনেকেই IT উদ্যোক্তা হিসেবে সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে দেশের জন্য নিয়ে আসছেন রেমিট্যান্স। উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপ্তকারীদের শতকরা ৯২ শতাংশ তথ্য–প্রযুক্তির বিভিন্ন পেশাগুলোসহ আরও অন্যান্য পেশায় কর্মরত আছেন।

কোর্সের গুরুত্বপূর্ণ তথ্য—

১.

এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের উপর স্কলারশিপ প্রদান করা হয়

২.

চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে

৩.

পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না

৪.

ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় করানো হয়।

স্কলারশিপের সুবিধা কী কী—

  • প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স।

  • এটি সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম।

  • এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম।

  • সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

প্রতিবছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে IT প্রশিক্ষণ সমাপ্ত করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তাঁরা নিয়োজিত আছেন দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং অনেকেই IT উদ্যোক্তা হিসেবে সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্কলারশিপে আবেদনের যোগ্যতা—

স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি–আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে

স্নাতকদের জন্য কোর্সগুলো—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার।

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেস অ্যান্ড ওয়ার্ডপ্রেস।

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট।

*ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।

*নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।

*গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সগুলো—

আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড।

ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট।

নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।

গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস।

ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট।

ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স।

থ্রিডি (3D) ভিজ্যুয়ালাইজেশন।

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ—

*রাউন্ড ৭৪–এর আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে আবেদন করার ঠিকানা।